মাগুরা প্রতিনিধি ঃ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরা জেলা আইনজীবি সমিতির দীর্ঘদিনের সভাপতি- সাধারণ সম্পাদক ও মাগুরা পৌর আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি সমাজসেবক মরহুম এ্যাড. রফিকুল আকবর নান্না মিয়ার ১০ মৃত্যুবার্ষিকী মাগুরায় পালন হয়েছে। এ উপলক্ষে রফিকুল আকবর নান্নামিয়া স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে জেলা আইনজীবি সমিতি ভবন থেকে র্যালী বের হয়।
মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মজিদ, নব নির্বাচিত সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, মরহুমের পুত্র এ্যাড. মাহবুবর আকবর কল্লোলসহ নেতৃবৃন্দ র্যালীতে নেতৃত্বে দেন। পরে তারা শহরের ভায়নার মোড় গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন।
দুপুরে আইনজীবি সমিতি ভবনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও বিকালে নোমানী ময়দানে আলোচনা সভা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাড: শাহানা আক্তার ডেইজি ।