× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় আনোয়ারা ও নাহারের জীবন থেমে গেছে ধোঁয়াবিহীন তামাক সেবনে

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ না পুড়িয়ে যে তামাকজাত দ্রব্য সরাসরি সেবন করা হয়, সেটা মুখে রেখে দিয়ে, চিবিয়ে বা নাক দিয়ে গন্ধ শুঁকে খাওয়া হয় তা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য নামে পরিচিত। ইংরেজীতে এটিকে (Smoke less Tobacco (SLT) বলা হয়। যে কোন তামাকজাত দ্রব্যের মতোই ধোঁয়াবিহীন তামাকে নিকোটিন আছে এবং তা মুখের ভিতরের আস্তরণ দিয়ে শরীরে প্রবেশ করে। আমাদের দেশে সাধারণভাবে ধোয়াবিহীন তামাক দ্রব্যের মধ্যে রয়েছে সাদাপাতা বা আলা পাতা, জর্দা, গুল অন্যতম। ১৫ বছর বয়স বা তার উর্ধ্ব বয়সের নারী ও পুরুষের এই ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। জর্দা ও গুলের ব্যবহার বর্তমান শহরের চেয়ে গ্রামে খুব বেশি এবং ধনী ও মধ্যবিত্তের চেয়ে গরিবের মধ্যে বেশি বলে সাধারণভাবে ধারনা করা হয়।

এই ধোয়াবিহীন তামাকজাত দ্রব্য সেবন করে আনোয়ারা নামের দরিদ্র এক নারীর জীবন থেমে গেছে। আনোয়ারা বেগমের বাড়ি মাগুরা হাজরাপুর ইউনিয়নের সাচানি গ্রামে। মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয় তার। বিয়ের ৫ বছর পর অন্যকে দেখে নেশার বশবর্তী হয়ে পানের সাথে জর্দা খাওয়া শুরু। এই ভাবে সে বাজারে প্রচলিত বিভিন্ন জর্দা কিনে পানের সাথে নিয়মিত সেবন করেন। পানের সাথে এই জর্দা খাওয়ার নেশা তার চলতে থাকে দিনের পর দিন। সকালে, দুপুরে, বিকালে, এমনকি রাতেও তিনি জর্দা দিয়ে পান খান। এর কয়েক বছর পর তিনি গুল ব্যবহার শুরু করেন। জর্দা ও গুল ব্যবহার না করলে তার ভালো লাগে না। কোন দিন এই দুটো জিনিস ব্যবহার না করলে তার কাছে অতৃপ্তি লেগে যায়। দু’বেলা দু’মুঠ ভাত না খেতে পারলেও তার পানের সাথে জর্দা ও গুল লাগবেই।

আনোয়ারার স্বামী বেচে থাকাকালীন তিনি বাজার থেকে এ গুলো তার জন্য কিনে নিয়ে আসতেন। পরে তার স্বামী মারা গেলে তিনি নেশার কারণে এগুলো ছাড়তে পারেননি। আনোয়ারা বেগমের বয়স যখন ৩২ বছর তখন তার দাঁতের ডান পাশে প্রচন্ড ব্যথা অনুভব করেন। এই ব্যথা রাত হলেই তীব্র আকার ধারন করে। তার পর থেকে তার দাঁতের ডান পাশে পঁচন ধরতে শুরু করে। প্রথমে তিনি বুঝতে পারেননি যে, তার ডান পাশের সবগুলো দাঁত পচন ধরেছে। পরে তিনি চিকিৎসকের নিকট গেলে তারা পরীক্ষা নিরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, তার দাঁতের ডান পার্শ্বের সম্পুর্ণ অংশ পঁচে চোয়ালের হাড়ে পচন ধরতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি অপারেশন না করালে মুখের অনেকাংশ ক্ষতির সম্মুখিন হবে। আনোয়ারার নিকট থাকা ও অন্যের সহযোগিতায় কিছু টাকা যোগাড় করে তিনি অপারেশন হন। অপারেশনে তার মুখের ডান পার্শের কিছু অংশ কাটা পড়ে যায়। বর্তমানে আনোয়ারা বেগমের পূর্বের চেহারার সাথে এখনকার চেহারার অনেক অমিল লক্ষ করা গেছে। তিনি এখন ভালো করে হা করতে পারে না। খাবার খেতে পারে না। শুধু তরল খাবার খেয়েই তিনি বেঁচে আছেন।

আনোয়ারা বেগমের সাথে কথা বলে জানা গেছে, একাধারে ১২ থেকে ১৩ বছর একটানা জর্দা ও গুল সেবন করে আমার এ ক্ষতি হয়েছে। আর এ থেকে আমার শরীরের আরও অনেক রোগ হয়েছে। হাতে পায়ে ব্যাথা, শরীর অবাস হয়ে যাওয়া, মাথা ও ঘাড়ে ব্যাথা এবং মাঝে মাঝে বুকের ভিতরে জ্বালা যন্ত্রনা করে। তাই আমি বলতে চাই আমার মত কোন নারী যেন জর্দা গুল ব্যবহারকরে জীবনের ক্ষতি না ডেকে আনে।

অপরদিকে, মাগুরা পৌরসভাধীন দরি মাগুরার লুৎফুন্নাহার (৬৫) দীর্ঘ দিন ধরে গুল ব্যবহার করে ক্ষতির সম্মুখিন হয়েছেন। তিনি একাধারে ১৭ বছর গুল ব্যবহার করে আসছেন। সখ করে বা অন্যের খাওয়া দেখে তিনি এ গুল ব্যবহার শুরু করেন। গুল ব্যবহারে তার মুখের ভিতরের উপর ও নিচের মাড়ির সবগুলো দাঁত পচন ধরেছে ও বিভিন্ন রোগ দেখা দিয়েছে। তিনি ঠিকমত খেতে পারেন না। তার সাথে কথাবলে জানা গেছে, নেশার কারণেই তিনি গুল ব্যবহার করতেন। অনেক ছাড়তে চেষ্টা করেও তিনি এ গুল ব্যবহার ছাড়তে পারেনি। এখন দাঁতের চিকিৎসকরা জানিয়েছেন বয়স বেশি হওয়ার করণে এখন দাঁতের অপারেশন করানো সম্ভব নয়। দাঁতের বিভিন্ন অংশ ওয়াস করে চিকিৎসকরা ওষুধ দিয়েছেন। তিনি আরও জানান, আমার দাঁতের ব্যথা দিন দিন বেড়েই চলেছে। কোন ওষুধেই কাজ হচ্ছে না। নিজের ভুল স্বীকার করে তিনি জানান, আমি গুল ব্যবহার করে যে ভুল করেছি তা যেন আর কোন নারী না করেন।

এ বিষয়ে মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. দিপায়ন বিশ্বাস দিপু জানান, জর্দা, গুল সাদাপাতা, সেবনে দাঁতের মারাত্মক ক্ষতি হয়। এগুলো ব্যবহারের ফলে শরীরে সরাসরি নিকোটিন প্রবেশ করে। আর এ নিকোটিন মুখের টিস্যুর মাধ্যমে শরীরে রক্তের সাথে সরাসরি মিশে যায় এবং সেই সাথে মাথার মগজেও প্রবেশ করে। এছাড়া এগুলো সেবনে মুখে ঘা, ক্যান্সার, খাদ্য নালীতে ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সারও হতে পারে। তিনি আরও বলেন বিশেষ করে আমাদের দেশে পুরুষের চেয়ে নারীরা বেশি আক্রান্ত হয় বেশি। তাছাড়া ধোয়াবিহীন তামাক দ্রব্যের মধ্যে এমন অনেক রাসায়নিক উপাদান আছে যা ক্যান্সার সৃষ্টি করবেই।

মাগুরা সদর হাসপাতালের গাইনি এন্ড অবস কনসালটেন্ট ডা. শামসুন নাহার লাইজু বলেন, ধোঁয়া বিহীন তামাকজাত দ্রব্য জর্দা, সাদাপাতা, গুল এগুলো নারীরা গর্ভাবস্থায় সেবন করলে মা ও নবজাতক শিশুর গঠনে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। বিশেষ করে এগুলো গর্ভাবস্থায় সেবন করলে নবজাতক শিশুর ওজন কম হওয়া, অপরিণত, মৃত ও প্রতিবন্ধীও হতে পারে। তিনি আরও জানান, এগুলোতে রয়েছে নিকোটিন নামক উপাদান। যার কারণে এগুলো সেবনে জন্মের আগেই নবজাতক শিশুর ব্রেইন ও শারীরিক বৃদ্ধি গঠনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। এ জন্য এগুলো গর্ভাবস্থায় সেবন করা ঠিক নয়।

ধোয়া বিহীন তামাকজাত দ্রব্য নিয়ে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) বাংলাদেশের ৫২ টি জেলায় নারী সংগঠনের মাধ্যমে ২০১০ সাল থেকে কাজ করে আসছে। মাগুরা জেলায় তামাক বিরোধী নারী জোটের সংগঠন রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) সংস্থা তাবিনাজের জন্ম লগ্ন থেকে কাজ করে আসছে। এই সংগঠন জেলায় ধোয়া বিহীন তামাক ব্যবহার কমানো এবং ধোয়া বিহীন তামাকে ক্ষেত্রে আইন বাস্তবায়নে সহায়তা করে আসছে। ধোয়া বিহীন তামাকজাত দ্রব্য (জর্দা, গুল ও সাদাপাতা) ব্যবহার সম্পর্কে জন সাধারণকে সচেতনা সৃষ্টি কাজও করে আসছে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তামাক ব্যবহারের কুফল সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় ও শহরের অফিস আদালত হাট বাজারসহ বিভিন্ন স্থানে স্টিকার ও লিফলেট ব্যবহার করে জনসচেতনতা মূলক কাজ করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..