× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মধ্যে প্রচারণা শুরু

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধি : দলীয় প্রতীক নিয়ে সারা দেশে প্রথম বারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন । গতকাল সোমবার মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকতা জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্ব স্ব রির্টানিং অফিসারের কার্যাল য়ে মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের ৪৮ জন চেয়ারম্যান, ৩৯৫ জন সাধারণ কাউন্সিলর ও ১১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।এবার দলীয় প্রতিক হিসেবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নৌকা, ধানেরর্শীষ, লাঙ্গল, হাতপাখা বরাদ্দ হয়েছে।

অপর দিকে সাধারন কাউন্সিলরদের মধ্যে আপেল , ক্রিকেট বল, ঘুড়ি, টিউবওয়ে, পানির পাম্প, ফুটবল, টচ্লাইট, বৈদুতিক পাখা, মোরগ, লাটিম, ভ্যানগাড়ি ও তালা প্রতিক দেওয়া হয়েছে। অপর দিকে সংরক্ষিত মহিলা সদস্যরা প্রতিক হিসেবে পেয়েছেন কলম, ক্যামেরা, তালগাছ, জিরাফ, বই, বক , সাঁকো, মাইক, হেলিকপ্টার ও সূর্যমুখী ফুল।
প্রতিক বরাদ্দের পরপরই প্রত্যেক প্রার্থী স্ব স্ব এলাকায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ প্রচার প্রচারণা চলবে ২৮মার্চ পর্যন্তু। পাশাপাশি নির্বাচনী হ্যান্ডবিল ও পোষ্টার ছাপাতে অনেকে ভিড় করছেন বিভিন্ন ছাপাখানায়। উল্লেখ্য, আগামী ৩১মার্চ মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১লাখ ৮০ হাজার ৮৩২জন ভোটার ১১৫টি কেন্দ্রে ভোট প্রয়োগ করবে।

 


এ ক্যটাগরির আরো খবর..