× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলী আহমেদকে জেল হাজতে প্রেরণ

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

মাগুরা  প্রতিনিধিঃ  মাগুরার আলোচিত  মঘির ঢালে পেট্রোল বোমা হামলার অন্যতম আসামী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলী আহম্মদকে  বুধবার জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত।

পেট্রোল বোমা হামলা, বিষ্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক চারটি মামলায় জেলা বিএনপির সদস্য সচিব আলী আহম্মেদ বেলা সাড়ে ১১ টায় জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম, অতিরিক্ত দায়রা জজ আরাফাত হোসেন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে পৃথকভাবে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিজ্ঞ বিচারকগণ  জামিন না মন্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবী এ্যাড. মিজানুর রহমান দাবী করেন তার মক্কেল নিরাপরাধ। অভিযুক্ত কোন ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই।রাজনৈতিকভাবে  ধ্বংস করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড.কামাল হোসেন জানান, জেলা বিএনপির সদস্য সচিব আলী আহম্মদ গত বছরের ২১ মার্চ মাগুরার আলোচিত মঘির ঢালে পেট্রোল বোমা হামলার অন্যতম আসামী। এ ঘটনায় ৯ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়। এদের মধ্যে ৫ জন মারা যায়। এ মামলাসহ অন্য তিনটি মামলার অভিযোগ পত্র তৈরি হয়ে আদালতে এসেছে। মামলাগুলো বিচারাধীন রয়েছে। এসব মামলায় আসামী দীর্ঘদিন পলাতক ছিল। আসামী পক্ষ তার জামিন প্রার্থনা করে।  রাষ্ট্র পক্ষ থেকে জামিনের বিরোধীতা করলে আদালত সস্তষ্ট হয়ে আসামীকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..