× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

মাওয়ায় স্পিড বোট ডুবির ঘটনায় মৃত এক, সকল যোগাযোগ বন্ধ। মানুষের দূভোর্গ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

শওকত হোসেন জনীঃ পদ্মা নদীর মাওয়াতে স্পিড বোট ডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।  নদী পথের সকল যোগাযোগ বন্ধ। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় আড়াইশ ছোট-বড় গাড়ি। মানুষের চরম দূভোর্গ।

জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে। স্পিডবোর্ড ডুবির ঘটনায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ১৮টি ফেরির মধ্যে ১১টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীদের চাপ বেশি থাকার কারণে লোড-আনলোড হতে পারছে না ফেরি।

বিআইডব্লিউটিসির (মেরিন) ম্যানেজার আহাম্মদ আলি জানান, এ রুটে ১৮ টি ফেরির মধ্যে ১৭ টি ফেরি চলাচল করছিল। বৈরী আবহাওয়ার কারণে ছয়টি ফেরি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ১১টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির (শিমুলিয়া) সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ জানান, লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরি ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। যাত্রীদের চাপে লোড-আনলোড হতে পারছে না ফেরি। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় আড়াইশ’ ছোট-বড় যাত্রীবাহী গাড়ি।


এ ক্যটাগরির আরো খবর..