× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

মাওবাদীদের অতর্কিত হামলায় নিহত ৩ জওয়ান আহত ১৪

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
মাওবাদীর অতর্কিত হামলা

ছত্তিশগড়ে ফের মাওবাদীর অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ৩ সিআরপিএফ জওয়ান। সিআরপিএফ ও নকশারদের এই গুলির লড়াইয়ে আহত হয়েছেন প্রায় ১৪ জন। গুরুতর জখম অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিজাপুর-সুকমা সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে ।

ঘটনাপ্রসঙ্গে মুখ খুলেছেন ছত্তীশগঢ়ের বস্তার রেঞ্জের আইজিপি সুন্দররাজ‌। আইজিপি জানিয়েছেন, সিআরপিএফের একটি টিম সার্চ অপারেশনে বের হলে নকশালরা আচমকাই হামলা করে। সুকমা ও বিজাপুর জেলার সীমান্ত এলাকার একটি গ্রাম তেকালগাদামে গুলির লড়াই শুরু হয় নকশাল ও সিআরপিএফ বাহিনীর মধ্যে।

সূত্রের খবর, নকশাল তৎপরতা দমন করতে এবং গ্রামের মানুষকে নিরাপত্তা দিতে সুকমা থানা এলাকায় একটি নিরাপত্তা শিবির তৈরি করা হয়েছিল। শিবিরের কাজ শেষ হলে আশেপাশের এলাকায় খানা তল্লাশি চালাচ্ছিল ২০১ নম্বর কোবরা ব্যাটালিয়ান ও সিআরপিএফের ১৫০ নম্বর ব্যাটেলিয়ান। এরপরেই আচমকা গুলিবর্ষণ হতে থাকে জওয়ানদের উপর।

আহতদের সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্রুত চিকিৎসা শুরু হলেও ৩ জন জওয়ানকে বাঁচানো যায়নি। একইসাথে ১৪ জন জওয়ান এখনও চিকিৎসাধীন। চিকিৎসার জন্য আপাতত তাদের রায়পুর পাঠানো হয়েছে বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র থেকে বারবার নকশাল দমনের কথা বললেও মাঝে মাঝেই তারা মাটি ফুঁড়ে উঠে বাহিনীর উপরে হামলা চালায়।

দিনকয়েক আগেই এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ২০ জানুয়ারি অসমের তেজপুরে গিয়ে অমিত শাহ বেশ জোর গলাতেই বলেন, আগামী ৩ বছরে গোটা দেশ সম্পূর্ণ নকশাল মুক্ত হবে।


এ ক্যটাগরির আরো খবর..