মা তারাকে নিয়ে ফেসবুকে নোংরা মন্তব্য করায় গ্রেফতার কাদের আলী

মা তারাকে নিয়ে ফেসবুকে নোংরা মন্তব্য করায় গ্রেফতার কাদের আলী

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ মা তারাকে নিয়ে ফেসবুকে নোংরা মন্তব্য করায় কাদের আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে তারাপীঠ থানার পুলিশ।

কাদের আলীর বিরুদ্ধে গত ৯ মে থানায় অভিযোগ দায়ের করেছিল তারাপীঠ মন্দির কমিটির তারামাতা সেবাইত সংঘের পক্ষ।

গত ৩ মে শতদল চ্যাটার্জি নামে এক যুবক ফেইসবুকে মা তারার ছবিসহ একটি ভক্তিমূলক পোস্ট দেন। পোস্টের অপশনে ঐ হিন্দু যুবক লিখেছিলেন – “সব থেকে সুন্দর তুমি মা“। ঐ পোস্টে অনেকে জয় মা তারা কমেন্ট করেন। কিন্তু কাদের আলী কমেন্ট করে -“বাড়ার বাল” লিখে। শুধু এখানেই থেমে থাকেনি সে। একের পর এক অকথ্য নোংরা ভাষায় কেমন্ট করে যেতে থাকে সে। এই বিষয়টি গত ৭ মে তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা দেখতে পান। তারপরই গত ৯মে ঐ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারামাতা সেবাইত সংঘের পক্ষ থেকে সভাপতি তথা হিন্দু সংহতির স্থানীয় নেতা তন্ময় চক্রবর্তী। তারপরই ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মা তারাকে নিয়ে ফেসবুকে নোংরা মন্তব্য

পাশাপাশি রাজ্যের পরিচিত হিন্দু সংগঠন “হিন্দু সংহতি” বিষয়টির ওপর নজর রাখছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্যের অভিযোগ, তারাপীঠের গ্রেফতার হওয়া মুসলিম যুবক কাদের আলীকে নাবালক প্রমাণ করার চেষ্টা চলছে। কিন্তু সে চেষ্টা সফল হতে দেব না আমরা। পাশাপাশি তিনি এও বলেন, “আমাদের সব্বাইকে আওয়াজ তুলতে হবে যে আমাদের আরাধ্যা তারা মায়ের অপমান আমরা মেনে নেবো না। অপরাধীকে আড়াল করার কোন চেষ্টা হিন্দু সমাজ মেনে নেবে না।

তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশি দেশ বাংলাদেশে আমাদের দেব-দেবী নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এত বাজে নোংরা কমেন্ট ও কটূক্তি করা হয় যা দেখলে মাথা ঠিক রাখা যায় না। কিন্তু সেটা আমাদের বাইরের দেশ বলে আমরা কিছু বলতে ও করতে পারি না। কিন্তু জগত বিখ্যাত তারাপীঠ মন্দির ও তারা মা বা কোন দেব-দেবী নিয়ে এ ধরনের ভাষার প্রয়োগ করলে আমরা কোনমতে মেনে নেব না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।