× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

মহেশপুরে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

মোস্তাফিজুর রহমান উজ্জল,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ  ঝিনাইদহের মহেশপুরে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১৪ আগস্ট সোমবার বিকাল ৫ টায় শ্রীপাট রাধাবল্লভ মন্দিরে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপাট রাধাবল্লভ মন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ খান, থানা অফিসার ইনচার্জ আহম্মেদ কবির, জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কুমার কুন্ডু, শ্রীপাট রাধাবল্লভ মন্দির কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুমদার, পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, পৌর যুবলীগের আহবায়ক সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মোল্লা আলমগীর কবির ও সাংবাদিক দিপু ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক পৌর কাউন্সিলর শ্যামপদ হালদার প্রমুখ।

পরে রাধাবল্লভ মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন পাঠ মন্দিরে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..