× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

মাহফুজুল হক পিয়াস, ইবি

মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল ইবির বাস, থানায় জিডি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
দুমড়ে মুচড়ে গেল ইবির বাস

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ১১ মাইল এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী কোস্টার বাসের সঙ্গে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় বাস দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনা পরবর্তী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সকালে কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের সকাল ১০টার নির্ধারিত ট্রিপ আনার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় বাসের অন্তত সাত-আটজন আহত হন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাসচালক নজরুল ইসলাম, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. শফিকুল ইসলাম এবং এক কর্মকর্তা বেশি ক্ষতিগ্রস্ত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের বাসচালক ও আহত শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, “আমাদের ড্রাইভার নজরুল আহত হয়েছেন। তাঁর কবজিতে আঘাত পেলেও ভাঙেনি, তবে হিপে চাপ লেগেছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন, তবে গুরুতর নয়। আমাদের শিক্ষক ড. শফিকুল ইসলামের নখে ও পায়ে আঘাত ছিল, তিনি চিকিৎসা শেষে বাসায় গেছেন। এছাড়া আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন, তবে সবাই এখন নিরাপদ আছেন।”
তিনি আরও বলেন, দুর্ঘটনাটি ঘটে রূপসা পরিবহনের বাস একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে। সঠিকভাবে ওভারটেক সম্পন্ন করতে না পারায় কোস্টার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, “বিশ্ববিদ্যালয়ের বাস চালক আহত হয়ে হাসপাতালে আছেন। দুর্ঘটনায় জড়িত রূপসা পরিবহনের বাসটি আমাদের হেফাজতে আছে। তবে চালককে এখনো আটক করা যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে মামলা করবে। বাদী পাওয়া গেলে মামলা নেওয়া হবে।”


এ ক্যটাগরির আরো খবর..