× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

মহম্মদপুরে মধুমতি নদীতে নৌকা বাইচ উপভোগে দুইপাড়ে মানুষের মিলনমেলা

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের ঝামা এলাকায় মধুমতিতে শনিবার বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নদীর দুইপাড়ে মানুষের ঢল নামে। প্রতিবছর শারদীয় দুর্গোৎসবের পরের দিন মধুমতির ঝামা এলাকায় নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত হয়। সে মোতাবেক শনিবার বিকেলে স্থানীয়রা আয়োজন করেন বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা।

হেমন্তের আকাশজুড়ে মেঘ রোদ্রের লুকোচুরি খেলা। অল্প বাতাসে নদীর বুকে স্বল্প ঢেউ। বিভিন্ন গ্রাম থেকে আমুদে দর্শকরা এসে সমবেত হতে থাকেন নদীর দুইপাড়ে। শিশু-কিশোর, ছেলে-বুড়োসহ সব শ্রেণিপেশার মানুষ দলবেঁধে ছুঁটে এসেছেন আবহমান বাংলার নৌকা বাইচ উপভোগের জন্য। নদীর দুকূলজুড়ে মানুষের ঢেউ। যেন বছর পরে মানুষের মিলনমেলা বসেছে। সবারই অপেক্ষমান চোখ নদীর বুকে; নৌকা বাইচ উপভোগের জন্য।

শুরু হয় হাজার হাজার মানুষের বহূ প্রতিক্ষিত ও কাঙ্খিত নৌকা বাইচ। চড়ন্দারের টং টং ঘণ্টার তালে তালে বাইচাররা হেইয়া হেইয়া ধ্বণিতে নৌকা টানছেন হেলেদুলে। নদীর বুকজুড়ে এক অন্যরকম আবহ তৈরি হয়। আপন মনে দুচোখ ভরে দর্শকরা নৌকা বাইচ উপভোগে মাতেন। বিনোদন পিপাসু অগণিত মানুষ গোটা বিকেলটাকে আনন্দঘণ করে তোলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় মাগুরার সদরের কাপাসহাটি গ্রামের আজিজ মোল্যার নৌকা বিজয়ী হয়। নৌকা মালিককে নগদ ৭ হাজার টাকা, একইভাবে দ্বিতীয় হওয়া নৌকা মালিক মহম্মদপুরের হরেকৃষ্ণপুর গ্রামের আতর মোল্যাকে ৫ হাজার টাকা এবং তৃতীয় হওয়া নৌকা মালিক একই উপজেলার কালিশংকরপুর গ্রামের গোলাম কবির মোল্যাকে ৪ হাজার টাকা প্রদান করা হয়।

মেলা কমিটির সভাপতি এম. রেজাউল করিম চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন যমুনা ব্যাংকের পরিচালক (অব.) আনোয়ারুল কবির।


এ ক্যটাগরির আরো খবর..