× Banner
সর্বশেষ
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি অস্ট্রেলিয়ার সাথে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভিআইপি-সিআইপিসহ সবার জন্য বিমানবন্দরে সমান নিরাপত্তা তল্লাশি – বিমান মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট – সমাজকল্যাণ মন্ত্রী বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ আহত ২০

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া গ্রামে দুই ভাইয়ের বিরোধের জের ধরে দুপুরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত: ২২ জন আহত হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। পুলিশ পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে ৪০ রাউন্ড সর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে একটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের আওয়ামীলীগ নেতা ফিরোজ এলাহী মিন্টু ও তার ভাই পাখি মোল্যার মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে বাগবিতন্ডা হয়।

এক পর্যায়ে মিন্টু তার ভাই পাখিকে মারধোর করে। এ খবর ছড়িয়ে পড়লে একদিকে মিন্টুর সমর্থকরা ও পাখি মোল্যার পক্ষে লুলু মোল্যার নেতৃত্বে অপর পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৪০ রাউন্ড সর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের গুলিতে উভয় পক্ষের ২০ ব্যক্তি আহত হয়েছেন। এরমধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।

তাদের মধ্যে গুলিবিদ্ধ রেণু (৪৫), মনিরুল (২৭) ও সাদিকুল (২৪) সংঘর্ষে আহত বিকু মিয়া (৩১), সরোয়ার (৪৯) ও এনামুল (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সংঘর্ষের সময় জাফর মোল্যার বাড়ি ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন শান্ত।


এ ক্যটাগরির আরো খবর..