× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আঞ্চলিক প্রতিনিধি

ময়লার ভাগার সরিয়ে নেয়ার আশ্বাস ইউএনও’র

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
সরিয়ে নেয়ার আশ্বাস

বরিশালের গৌরনদীতে মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগার সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। ময়লার দূর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে নিয়ে আসলে তিনি এ আশ্বাস প্রদান করেন।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের টরকী নীলখোলা ব্রীজের ঢালে প্রায় দুইশ’ ফুট জায়গার মধ্যে বাসাবাড়ির ময়লা-আবর্জনা, বাজারের বর্জ্য ও জবাইকৃত গবাদী পশুর মল ফেলে স্থানটিকে ময়লা ভাগারে পরিণত করা হয়েছে। ময়লাগুলো যত্রতত্র ভাবে রাখার কারনে মহাসড়কের কার্পেটিং সড়কের প্রায় সাত ফুট দখল করে আছে।

স্থানীয় বাসিন্দা রানা দেওয়ান বলেন, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত টরকী বন্দর ও পৌর এলাকার আশপাশের বর্জ্য মহাসড়কের পাশে ফেলে যাচ্ছে। এতে স্থানটি ময়লার ভাগারে পরিণত হয়েছে। ভাগার থেকে ছড়ানো গন্ধে মহাসড়কের পাশের মসজিদে মুসল্লীদের নামাজ আদায় করতে কষ্ট হচ্ছে। এছাড়াও স্থানীয় বাসিন্দা, পথচারী ও ছোট যানবাহন চালকরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে।

এ মহাসড়ক দিয়ে প্রতিদিন যাতায়তকারী ভ্যান চালক কাওছার হোসেন বলেন, কয়েক বছর ধরে পৌরসভার বর্জ্য স্থানটিতে যততত্র ভাবে ফেলা হচ্ছে। ময়লার দূর্গন্ধে নাখ-মুখ চেপে আমাদের চলতে হচ্ছে। এরআগে বর্জ্যগুলো সরিয়ে নেওয়া হলেও পূনরায় ফেলা হচ্ছে। মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগার সরিয়ে নেওয়ার জন্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. টিপু সুলতান বলেন, ময়লার ভাগাড় জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর প্রভাবে শ্বাসকষ্ট, চর্ম ও সংক্রামক ব্যাধি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারনে জনগুরুত্বপূর্ন এলাকা এড়িয়ে ময়লা ফেলা উচিত।

সদ্য যোগদানকারী গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম বলেন, বিষয়টি জানতে পেরে এব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতিদ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও পরিকল্পিত ভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..