× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

গোপালগঞ্জ সদরের বাজুনিয়া কালীমন্দিরে পেট্রোল বোমা হামলা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

জুয়েল বিশ্বাস, বাজুনীয়াঃ গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের সর্বজনীন শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে ৪ টি পেট্রোল বোমা দিয়ে হামলা করা হয়। কে বা কারা হামলা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান গতকাল রাত ৭:৩০ মিনিটের দিকে পর পর ৪ টি পেট্রোল বোমার ছুড়ে মারে এবং মন্দিরে আগুন ধরিয়ে দেয়। একটা পেট্রোল বোমা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বোমার আঘাতে মন্দিরের প্রতিমা পুড়ে যায় এবং বিধ্বস্ত হয়। যা নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মন্দিরের হামলার খবর জানার পর গোপালগঞ্জের এস পি, ওসি মনিরুল, ইনচার্জ মাসুদ রায়হান সহ প্রসাসনের অনেক কর্মকর্তা উপস্থিত হন। এসময় তারা সরেজমিনে প্রত্যক্ষ করে গ্রামবাসীকে আশ্বস্ত করে। ওসি মনিরুল  স্থানীয়দের উদ্দেশ্য করে বলেছেন আপনারা আমাকে ৭ দিন সময় দিন। এই ৭ দিনের ভেতর দোষীদের খুজে বের করে উপযুক্ত শাস্তি দেয়ার ব্যাবস্থা করব। উক্ত ঘটনা নিয়ে মন্দির কতৃপক্ষ বাদী হয়ে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..