এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ কেন্দ্রে ভিড়তে পারছেনা বিএনপি কর্মীরা

দি নিউজ ডেক্সঃ এজেন্টদের একে একে বের করে দেয়ার অভিযোগ, কেন্দ্রে ভিড়তে পারছেনা বিএনপি কর্মীরা। বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রের বাইরে বিপুলসংখ্যক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের কর্মীরা জড়ো হয়ে পাহারা দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্র ঘুরে একই ঘটনা সামনে এসেছে। অনেক কেন্দ্রেই দেখা গেছে, আওয়ামী কর্মীদের উপস্থিতিতে ভয়ে ভোট দিতে আসছে না বিএনপির সমর্থকরা। বিএনপিকর্মীদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীরা কেন্দ্র দখল করে রেখেছেন। তারা কাছে ভিড়তে পারছেন না। অনেকের মধ্যে আতঙ্কও বিরাজ করছে।

দক্ষিণ সিটির ভোটগ্রহণে নানা অভিযোগ এসেছে। অভিযোগে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটির ১৪, ১৫, ১৬,১৭, ১৮,২২,২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৫৫,৫৬, ৫৭ বিএনপির সব এজেন্ট বের করে দিয়েছে। কলাবাগানে ১৭ নাম্বার ওয়ার্ডে দুই কর্মীকে আটকের অভিযোগ করেছে মনিটরিং সেল। এরা হলেন রাজীব, আনোয়ার। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে জরিনা শিকদার স্কুলের এক এজেন্ট রাজীব হোসেনকে আটক করেছে। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মনিটরিং সেল থেকে এসব অভিযোগ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।