× Banner
সর্বশেষ
নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা

করোনা পরিস্থিতিতে তিন মন্ত্রী নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
মন্ত্রিপরিষদের বৈঠক

মহামারী করোনা পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে গণভবনে এ বৈঠকের আয়োজন করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে পুরো দেশ যখন স্থবির। তখন দীর্ঘ একমাস পর অনুষ্ঠিত হলো মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিরাপত্তা বজায় রাখতে মাত্র তিনজন মন্ত্রীর উপস্থিতিতেই সম্পন্ন হয় এই বৈঠক।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

এর আগে, করোনা মহামারীর পরিস্থিতিতে গেল ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল দেশের শীর্ষস্থানীয় এই নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক। সামাজিক সংক্রমণ রোধে দেশে ২৬ মার্চ থেকে আগামী ১৬ মে পর্যন্ত চলছে সাধারণ ছুটি।

দেশে চলমান করোনা মহামারী পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি, এই বৈঠক থেকে সরকারের নেয়া সিদ্ধান্ত জানা যাবে দুপুর নাগাদ।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..