× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

মনিরামপুরে স্কুল ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ বুধবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কে মণিরামপুরের বেগারিতলা এলাকা থেকে পুলিশ মেহেদি হাসান (১৪) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। দুই দিন আগে সে নিখোঁজ হয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায় তার বাবা এ ব্যাপারে থানায় একটি জিডিই করেন। মেহেদিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। সে মণিরামপুর উপজেলার গোয়ালদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। গোয়ালদহ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ার পাশাপাশি সে ভ্যান চালিয়ে সংসারে অর্থের যোগান দিত।

স্থানীয় গ্রাম পুলিশ আছিয়া বেগম জানান,সকাল সাতটার দিকে ব্যাপারিরা রাজুর মেহগনির নার্সারিতে চারা নিতে এসে একাটি লাশ দেখতে পান। তারপর তারা বেগারিতলা বাজারে গিয়ে লোকজনকে এ কথা জানান। এলাকাবাসী এসে লাশ দেখে থানায় খবর দেন। মেহেদীর বাবা আবদুল খালেক বলেন, ‘আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মেহেদি বড়। অভাবের সংসার হওয়ায় ছেলে গোয়ালদহ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ার পাশাপাশি ভ্যান চালাতো। গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে মেহেদি ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু ছেলের সন্ধান পাইনি।’ তিনি বলেন, ‘পরদিন মঙ্গলবার সকালে থানায় এসে পুলিশে জানালে তারা হাসপাতালে খোঁজ নিতে বলে। আমরা মণিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা ও যশোর জেনারেল হাসপাতালে খবর নিয়েও ছেলের সন্ধান না পেয়ে ওই রাতে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়রি করি। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়েছি পত্রিকায় ছবিসহ খবর ছাপাব বলে। পথেই একটি অপরিচিত নম্বর থেকে ফোনে জানানো হয়, চালকিডাঙ্গায় একটি বাচ্চার লাশ পাওয়া গেছে। এসে দেখি লাশটি আমার হারিয়ে যাওয়া ছেলের।’

এ ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হতভাগ্য বাবা খালেক। মণিরামপুর থানার এসআই সিরাজুল ইসলাম জানান,লাশের দেহে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, সোমবারই ছেলেটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে দুবৃত্তরা তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে মঙ্গলবার রাতে লাশটি এখানে ফেলে গেছে।

থানার ওসি তাহেরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..