× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ

মধ্যবিত্ত’ শিল্পা!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দারকে। বিলাসবহুল জীবনযাপন তাঁদের। কিন্তু সম্প্রতি শিল্পা শেঠি জানিয়েছেন, তিনি নিতান্তই একজন মধ্যবিত্ত মানসিকতার মানুষ।

বলিউডে এখন বিচ্ছেদ একটি সাধারণ ঘটনা। কারিশমা কাপুর-সঞ্জয় কাপুর, হৃতিক রোশন-সুজানা খান, আরবাজ খান-মালাইকা অরোরার মতো অনেকেরই ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু শিল্পা মনে করেন, বিয়ের মতো একটি সম্পর্ক এত সহজে ভেঙে ফেলা উচিত না।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিল্পা। সে অনুষ্ঠানেই তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আলোচনা এবং কথা-কাটাকাটি সব সম্পর্কের ক্ষেত্রেই ঘটতে পারে। কিন্তু আপনি কীভাবে সেগুলো কাটিয়ে উঠবেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

শিল্পা শেঠির মতে, বৈবাহিক জীবনে যত ঝামেলাই আসুক না কেন, তা মিটিয়ে ফেলা উচিত। আর সম্পর্ককে টিকিয়ে রেখেই তা করা উচিত; তালাক দিয়ে নয়। এই ধ্যানধারণায় বিশ্বাস করেন বলেই শিল্পা নিজেকে একজন মধ্যবিত্ত মানসিকতার মানুষ বলেছেন।
শিল্পা আরও বলেন, ‘সফল বিয়ের ক্ষেত্রে বিশ্বাস ও শ্রদ্ধাবোধ খুব জরুরি বিষয়। বিয়ে বিষয়টাকে সহজ, স্বাভাবিক রাখা উচিত। কখনো যেন মনে না হয়, ঝামেলা এড়ানোর জন্যই বিয়ে করেছেন আপনি।’
শিল্পা শেঠি ও রাজ কুন্দারের সংসারে এক ছেলে। তার নাম ভিয়ান, বয়স প্রায় চার বছর। এনডিটিভি।

 


এ ক্যটাগরির আরো খবর..