× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্য বয়সীর লালসার শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের মধ্য বয়সী সামছুল আলম ওরফে সামছুল কসাইয়ের লালসার শিকার হয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর এক ছাত্রী এখন মৃত্যু শয্যায়। জোরপুর্বক ধর্ষণের ঘটনায় ছাত্রী পাঁচ মাসের গর্ভবতী হয়ে পড়ে স্কুল ছাত্রী। পরে তার গর্ভপাত ঘটিয়েছেন অভিযুক্ত সামছুল কসাই। এ ঘটনায় সামছুলের শাস্তি দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী।

জানা যায়, মাস পাঁচেক আগে প্রতিবেশীর মেয়ে সহপাঠিকে ডাকতে মহিষাখোলা গ্রামের সামছুল কসাইয়ের বাড়িতে যায় দিনমজুর কন্যা ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। ওই সময় পরিবারের লোকজন না থাকার সুযোগে ওই ছাত্রীর মুখ বেঁধে জোরপুর্বক ধর্ষণ করে সামছুল কসাই। প্রাণনাশের হুমকিকে ওই ছাত্রী বিষয়টি বাড়ির লোকজনকে না জানালে কয়েকদিন আগে তার শরীরের অস্বাভাবিক বৃদ্ধি দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। অবস্থা বেগতিক দেখে গত বুধবার স্থানীয় একটি ক্লিনিকে ছাত্রীর গর্ভপাত ঘটায় সামছুল কসাই। শুক্রবার বিকেলে অতিরিক্ত রক্ত ক্ষরণে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার আরো অবনতি হলে রাত নয়টার দিকে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সামছুল কসাই আত্মগোপন করেছে।

প্রভাবশালী সামছুল কসাইয়ের অব্যাহত হুমকিতে আইনগত ব্যবস্থার দিকে যেতে পারছেন না ছাত্রীর দিন মজুর পিতা। বিষয়টি জানাজানি হলে সামছুল কসাইয়ের শাস্তির দাবিতে শুক্রবার সন্ধ্যার আগে গ্রামের লোকজন বিক্ষোভ মিছিল করে।

এ ঘটনায় সত্যতা স্বীকার করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন  জানান. অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..