ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাটঘাটা গ্রামে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার জমজমাট প্রীতি ম্যাচ।
হারিয়ে যেতে বসা গ্রামীণ এই খেলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে হাটঘাটা যুব সম্প্রদায়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় রায়পুর ইউনিয়নের হাটঘাটায় কাজীর রাস্তার হারুন কাজী ও সালেহা মার্কেটের পেছনে এ প্রীতি হাডুডু ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেল থেকেই খেলার মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শক।
মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল হালিম, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, রায়পুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম এবং রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ সিরাজ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন খেলার আয়োজক কমিটির সদস্য মোঃ কাজী হারুন অর রশিদ, মোঃ তোকাব্বর মিয়া, মোঃ কাজী সিরাজুল ইসলাম, মোঃ মোস্তফাকামাল, মোঃ কাজী হাফিজুর রহমান, মোঃ আব্দুল হাই মিয়া, মোঃ মুক্তার শেখ, মোঃ ইমদাদ শেখ, মোঃ নিজাম সরদার, মোঃ আইয়ুব মোল্লা, মোঃ দাউদ শেখ, মোঃ হুমায়ুন মিয়া, মোঃ আজম শেখ, মোঃ পরিমল দাস, মোঃ আব্দুল শেখ, মোঃ আব্দুল হাকিম শেখ ও মোঃ দুলাল খাঁসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার সার্বিক সহযোগিতা করেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ ইলিয়াস মিয়া। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ মুক্তার শেখ, মোঃ মাহবুবুর রহমান ও মোঃ খসরু মিয়া। প্রীতি ম্যাচে মুখোমুখি হয় হাটঘাটা শক্তিশালী টাইগার টিম ও হাটঘাটা দুর্র্ধষ লায়ন্স টিম।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ ছিল উত্তেজনায় ভরপুর। প্রতিটি মুহূর্তে
দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো খেলার মাঠ।
শেষ পর্যন্ত তুমুল প্রতিদ্বন্ধিদ্বতাপূর্ণ খেলায় ৪ পাট্টি অর্জন করে হাটঘাটা শক্তিশালী টাইগার টিম, আর ৩ পাট্টি অর্জন করে হাটঘাটা দুর্র্ধষ লায়ন্স টিম। ফলে ৪-৩ পাট্টির ব্যবধানে জয়লাভ করে হাটঘাটা শক্তিশালী টাইগার টিম।
খেলা শেষে বিজয়ী টাইগার টিমের অধিনায়ক দিদারসহ বিজয়ী দলের খেলোয়াড় এবং কৃতিত্বপূর্ণ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খেলায় ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন মোঃ ওয়াহিদ মিয়া ও মোঃ রবিন মিয়া। মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার আহ্বান আয়োজকরা জানান, বর্তমানে তরুণ প্রজন্মের একটি অংশ মাদকের ভয়াল ছোবলে বিপথগামী হচ্ছে। এ অবস্থা থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিকল্প নেই। তাই তরুণদের মাঠমুখী করতে এবং মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন করা হয়েছে।
তারা বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এই বার্তা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। মাঠে থাকলে তরুণরা মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকবে এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।
আয়োজকদের প্রত্যাশা, হাটঘাটার মতো প্রতিটি গ্রামেই নিয়মিত হাডুডু, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো সংরক্ষণ হবে, অন্যদিকে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর যুবসমাজ গড়ে উঠবে।


