কিশোরগঞ্জের ভৈরবে পরকিয়ায় প্রাণ গেল জামাল মিয়া নামে তিন সন্তানের জনকের। উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাউসমারা গ্রামের বাসিন্দা তিনি।
রবিবার বিকেলে একই উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামের আলুকান্দার একটি নির্জন বাগান থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজনদের দাবি, ভৈরব শহরের কমলপুর গাছতলা ঘাট এলাকার একটি মেয়ের সঙ্গে মুঠোফোনে প্রায়ই জামালের কথা হতো। গত শনিবার রাতে ফোনে মেয়েটির ডাকে সাড়া দিয়ে নিহত জামাল শহরে দেখা করতে আসে। এরপর থেকে তার আর খোঁজ মিলছে না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নিহতের খবর পায় তারা।
পুরুষাঙ্গ কাটা নিহতের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. শাহিন বলেন, এই ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি।

