ভোলায় ৪৫ পিছ ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি॥  ভোলা বোরহানউদ্দিনে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আঃ খালেক (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোরহানউদ্দিন থানা পুলিশ সোমবার রাতে কুঞ্জেরহাট বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আঃ খালেক উপজেলা কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার আঃ হাসেম এর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই দেলোয়ার, বশির সঙ্গীয় ফোর্স নিয়ে কাচিয়া এলাকায় অভিযান চালিয়ে আঃ খালেক নামের এক বৃদ্ধকে ৫৫ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

বোরহানউদ্দিন থানার উপ-পিরদর্শক (এস.আই) দেলোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মাদক মামলায় দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।