× Banner
সর্বশেষ
৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা মধুখালীতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন সরকারকে তিন লক্ষ তিরাশি হাজার আশি ডোজ পোলিও টিকা প্রদান করেছে সিনোভ্যাক ফাউন্ডেশন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে আটক মেছোবাঘ বন বিভাগে হস্তান্তর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
সিলেটে আটক মেছোবাঘ

সিলেটে একটি মেছোবাঘ বন বিভাগের কাছে হস্তান্তর করেছে ঘোয়াইনঘাট থানা পুলিশ। দুই ফুট লম্বা এবং এক ফুট উচ্চতার মেছোবাঘটি ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় সিলেটের ঘোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল গ্রামের আব্দুস শহীদের বাড়ি থেকে স্থানীয় লোকজন মেছোবাঘটি আটক করে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার জানান, আটকের খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষনিক ঘোয়াইনঘাট থানা পুলিশ মেছোবাঘটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে উদ্ধার মেছোবাঘটি যেন প্রকৃতিতে নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..