পাগলি টা মা হয়েছে বাবা হয় নি কেউ

জয়কান্ত রায়ঃ সুনামগঞ্জের ধর্মপাশায় এক পাগলি মা হয়েছে। কিন্তু সদ্যজাত সন্তানের বাবা হয়নি কেউ। উপজেলার মধ্যনগর বাজার এলাকায় গোরস্তানের পাশে নবজাতকের জন্ম দেন এই পাগলি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৫টার সময় পাগলিটি প্রসব ব্যাথায় ছটফট করছে দেখে তারা পাশে মধ্যনগর মা ও শিশু কল্যাণ হাসপাতালে যোগাযোগ করেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসিনা আক্তার জানান, তারা ঘটনাস্থলে পৌঁছার কয়েক মিনিটের মধ্যে ওই নারী পুত্র সন্তানের জন্ম দেন। প্রসবের সময় ওই স্থানে থাকা নুরি পাথরের ঘষায় বাচ্চাটির মাথায় আঘাত পেয়েছে। বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্য ডালিস মিয়ার মাধ্যমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফারড করা হয়েছে। তবে এখন বাচ্চা ও মা সুস্থ আছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ঐ পাগলি প্রায় তিন চার মাস পূর্বে মধ্যনগর বাজারে গর্ভবতী অবস্থায় দেখে সবাই কম বেশি খাবার যোগান দিয়ে সহায়তা করত। সদ্য জন্ম নেওয়া পিতৃহীন নবজাতকের লালন পালনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন ও বাচ্চা দত্তক নিতে হাসনা আক্তারের কাছে প্রস্তাব দিয়েছে এক নিসন্তান ব্যাক্তি।
মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ পাগলির নবজাতক ছেলে। বাচ্চাটি এখন সম্পূন সুস্থ আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।