× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মধুখালীতে ৪টি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ-৩ বিদ্রোহী-১

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০১৬

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী  প্রতিনিধি: গত শনিবার ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৬ টির কেন্দ্রের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন  ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নিবাচিতরা হলেন কামারখালী ইউনিয়ানে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবু ৪৬৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী মো.রাকিব হোসেন চৌধুরী ইরান ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৪৪৬২ ভোট। বাগাট ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মো. মতিয়ার রহমান খান নৌকা প্রতীকে ৫৯৪৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী আ. রহিম ফকির ধানের শীষ পেয়েছেন ১৪৯৭ ভোট। রায়পুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত

মো. মোতালেব হোসেন মৃধা ৫১৯৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত মো. কামরুজ্জামান ধানেরশীষ প্রতীকে পেয়েছেন ৩১৯৩ ভোট ও জাহাপুর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী  মোল্যা মো. ইসহাক হোসেন চশমা প্রতীকে ২৪২৩ ভোট পেয়ে  নির্বাচিত হন। তার নিকটতম প্রতি প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী প্রাথী মো. আজাদুর রহমান টিক্কা আনারস প্রতীকে পেয়েছেন ২৩০১ ভোট ।


এ ক্যটাগরির আরো খবর..