× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

মধুখালীতে সাঈদ শেখের বাড়ি ডাকাতি

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ গত রবিবার গভীর রাতে মছলন্দপুর পশ্চিমপাড়া সাঈদ শেখের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দলের ৭-৮ জন সদস্য প্রথমে বাইরে থেকে মাহমুদাকে হাত বেধে জিম্মি করে পরে জামাই ওবাইদুলকে ডেকে তুলে তাকে হাত বেধে ফিরোজের ঘরে প্রবেশ করার সময় ডাকাত দলের সাথে ফিরোজের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায় ডাকাতদল উত্তেজিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলে রামদা দিয়ে কোপ দিলে দরজার ডাসা দিয়ে ঠেকাতে গিয়ে ফিরোজের হাতে কোপ লেগে গুরুতর আহত হয় পরে ডাকাতের টের পেয়ে ফিরোজের স্ত্রী রেহেনা বাকিরুলের নিকট ফোন দিয়ে বলেন আমাদের বাড়িতে ডাকাত পড়েছে। এই ফোন পেয়ে সদ্য মেম্বার মোঃ ইলিয়াছ শেখের শোর চিৎকারে গ্রামের চার পাশ থেকে লোকজন ছুটে এলে ডাকাত দল কোমরপুর মাঠ দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে সাঈদের পরিবার এবং আশপাশের লোকজনের সাক্ষাতে জানা গেল নগদ ষাট হাজার টাকা এবং চারটা মোবাইল নিয়ে যায়। আরও জানা গেল গতবার এ সময় সাঈদের বাড়িতে ডাকাতি হয়েছিল। এব্যাপারে থানাকে অবগত করবেন বলে জানা গেল।


এ ক্যটাগরির আরো খবর..