× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

মধুখালী প্রতিনিধি(মোঃ সহিদুল ইসলাম)

মধুখালীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোকদিবস পালন

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
যথাযথ মর্যাদায় জাতীয় শোকদিবস পালন

সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত। ১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টায় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মধুখালী রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও শোকের প্রতিক কালো পতাকা উত্তোলন করা হয় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু’র নেতৃত্বে।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিদুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তাবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি পরবর্তি উপজেলা আওয়ামীলীগ, মধুখালী থানা, ফরিদপুর চিনিকল, সরকারী আইনউদ্দিন কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিষ্ট্রার অফিস, ভুমি অফিস, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, ফায়ার সার্ভিস,আনসার ও ভিডিপি, মধুখালী পৌরসভা, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুলের এর পক্ষে, উপজেলা মহিলা আওয়ামীলীগ, মধুখালী মহিলা পরিষদ জেলা পরিষদের সদস্য, উপজেলা পুজা উদযাপন পরিষদ, আদিবাসি সম্প্রদায় সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোচলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম , এমপি সহধর্মিনী সেলিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাব।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..