× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০২৩
madhukhali

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার প্রতিবাদে ,পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাঁচই উচ্চ বিদ্যালয়, রায়েকদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজ ও আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ,পৃথক দুটি মানববন্ধন কর্মসূচী আযোজন করে।

কামালদিয়া-মধুখালী সড়কের উপরে রবিবার দুপুর পৌনে ২টায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের রায়েকদাহ বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন রাকেদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোছাঃ ফাতেমা আক্তার, ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ আবুল কাশেম দুলাল, পাঁচই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দ আলী লস্কার এবং পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব।

এর আগে দুপুর ১টায় উপজেলার ঢাকা-খূলনা মহাসড়কের দীঘলিয়া এলাকায় একটি মানববন্ধন কর্মসূচিতে আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন মোল্যা ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া এতে বক্তব্য দিয়ে এই জঘন্য ঘটনার নিন্দা জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..