মধুখালী প্রতিনিধিঃ গরীব ও অসহায় মানুষের শীতের কথা চিন্তা করে আমাদের বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার আড়পাড়া ও কামারখালী ইউনিয়নে গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ২২৫টি করে মোট ৪৫০টি কম্বল ৪৫০জনের আড়পাড়া উচ্চ বিদ্যালয় এবং কামারখালী ইউনিয়ন পরিষদে বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোছাঃ সুরাইয়া সালাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, মধুখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু), আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ বদরুজ্জামান (বাবু), গাজনা ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ আদর আলী, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাধা রানী ভৌমিক, সফরসঙ্গী নাসরিন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হান্নান মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল), আড়পাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহল আমিন মন্ডল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন মৃধা, ৩নং ওয়ার্ডের বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আরজ আলী শেখ, মধুখালী উপজেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী শুকলা ভৌমিক, জেলা ছাত্রলীগের সদস্য বিশ^জিৎ মন্ডল, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ মোল্যা, সহ-সভাপতি মোঃ সোহানুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক বিদুৎ শিকদার সহ আড়পাড়া – কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রমুখ।