× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মধুখালী প্রতিনিধি:

মধুখালীতে ঐতিহাসিক ৭মার্চ পালন ও আলোচনা সভা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
মধুখালীতে ঐতিহাসিক ৭মার্চ পালন

জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের
ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌররের এক অনন্য দিন । ৫১ বছর আগে এই
দিনে ১৯৭১ সালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করে ছিলেন স্বাধীনতার মুলমন্ত্র
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে
ফরিদপুরের মধুখালীতে বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল
ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি
নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী উপজেলা মিলনায়তনে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর
সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল
ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আঃ ওহাব, সমাজ সেবা
কর্মকর্তা কল্লোল সাহা প্রমুখ। অপরদিকে ৭ মার্চ সোমবার উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে
মধুখালী আধুনিক মিলনায়তন সংলগ্ন স্থাপিত বঙ্গবন্ধু ম্যুারাল এ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা এবং ছাত্রলীগসহ অন্যান্য
সংঘঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি পরবর্তী
ম্যুরাল চত্বরে উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি হাজী আঃ সালাম
মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ম সাধারন
সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা
আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া,
এ্যাড.আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সমস্পাদক ওহিদুজ্জামান
বাবলু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, পৌর
আওয়ামীলীগের সভাপতি হাজি মুহাম্মাদ আলী মিয়া, সাধারন সম্পাদক
মির্জা আক্তারুজ্জামান খোকন এবং কামালদিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..