মধুখালী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ভি.জি.এফ এর চাউল বিতরন

মধুখালী প্রতিনিধি:  পবিত্র মাহে রমজান মাসে ঈদুল-ফিতর উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভি.জি.এফ এর চাউল বিতরন করা হয়েছে।

আড়পাড়া ইউনিয়নঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যার সভাপতিত্বে গতকাল বুধবার আড়পাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আড়পাড়া ইউনিয়নের হতদরিদ্র ৬৫০ জন নারী পূরুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভি.জি.এফ এর ১০ কে.জি. চাউল বিতরন করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অফিসার শ্রী তাপস কুমার মল্লিক, ইউনিয়ন সচিব উত্তম কুমার রাহা, ইউ.পি সকল সদস্য সহ মোঃ রিপন হোসেন, গ্রাম পুলিশ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কামারখালী ইউনিয়নঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু সভাপতিত্বে গতকাল বুধবার কামারখালী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কামারখালী ইউনিয়নের হতদরিদ্র ১০০০ জন নারী পূরুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভি.জি.এফ এর ১০ কে.জি. চাউল বিতরন করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এর পক্ষে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা শ্রী রাকেশ কুমার মল্লিক, ইউনিয়ন সচিব ইকবাল হোসেন, ইউ.পি সকল সদস্য সহ গ্রাম পুলিশ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কোড়কদি ইউনিয়নঃ মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত সভাপতিত্বে গতকাল বুধবার কোড়কদি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে কোড়কদি ইউনিয়নের হতদরিদ্র ৭৯৩ জন নারী পূরুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভি.জি.এফ এর ১০ কে.জি. চাউল বিতরন করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন হিমাংশ কুমার সাহা, ইউ.পি সকল সদস্য সহ গ্রাম পুলিশ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।