সাংগঠনিক দক্ষতায় রেজাউল হক বকু’র ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ এ্যাওয়ার্ড’ লাভ

সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি কর্তৃক সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ‘জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ এ্যাওয়ার্ড-২০১৮’ পদক ও সম্মামনা ক্রেষ্ট গ্রহণ করেছেন।

৬ জুন ঢাকার শাহবাগস্থ কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হলে সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট মো. এমরান হোসেনের সভাপতিত্বে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ আবদুস সালাম মামুন।

বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা বেগম(বাবলী) এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব ম্যাজিস্্েরট রোকন উদ-দৌলা।

এ সময়সংগঠনের চেয়ারম্যান এস.এম. আনোয়ার হোসন অপু, সিনিয়র সহসভাপতি কাজী জামালউদ্দীন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।