ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ইংরেজীর জনক হিসেবে যাকে সবাই চেনে ও জানে তিনি হলেন ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, বিশিষ্ট সংস্কৃতিজন, গবেষক, সাহিত্য ও সংস্কৃতি সমালোচক, প্রফেসর রেজভী জামান সোমবার (১৮-০৯-২০২৩)ইং সকালে কলেজ চলাকালীন সময়ে মাগুরা জেলার সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।
তিনি বাংলাদেশে ১৬তম বিসিএস(শিক্ষা) অর্জন করে সরকারী রাজেন্দ্র কলেজে ইংরেজী বিভাগে যোগদান করেন। এই অর্জন তার জীবনের দীর্ঘ ২৫ বছরের ফসল। তিনি বাংলাদেশে ১৬তম বিসিএস(শিক্ষা) অর্জন করে সরকারী রাজেন্দ্র কলেজে ইংরেজী বিভাগে যোগদান করেন। এরপর প্রফেসর হয়ে যশোর সরকারী মহিলা কলেজে যোগদান করার পর বর্তমান মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
তার এই সুফল অর্জন করার জন্য আড়পাড়া ইউনিয়ন তথা ফরিদপুর জেলার মানুষ ধন্য। পাশাপাশি সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তার সহ তার পরিবারের জন্য শুভকামনা ও অভিনন্দন।