× Banner
সর্বশেষ
অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ

মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর

SDutta
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মদের মামলায় ৭ বছর জেল হয়ে যেতে পারে কন্ঠ শিল্পী আসিফ আকবরের। আগামী ৯ মার্চ এই মামলার রায় ঘোষণা করবে ঢাকার নিম্ন আদালত। আসিফের বিরুদ্ধে ২০১৮ সালে জুলাইতে এই মামলা করে সিআইডি।

উল্লেখ্য, অন্য একটি মামলায় আসিফের অফিসে তল্লাশি চালাতে গেলে চার বোতল বিদেশি মদ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। গত ২০২৪ সালে এই মামলার অভিযোগ গঠন করা হয়। এরপর মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন আসিফ আকবর।

আদালত এরপর যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করে দেয়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রের ৯ জন সাক্ষীর মধ্যে তিন জনের সাক্ষ্য শুনেছে আদালত।


এ ক্যটাগরির আরো খবর..