× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নারায়ন দেবনাথ

মতদ্বৈধতায় শেষ পর্যন্ত পাশা উল্টে গেলো

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গননায় কারচুপি না হলে বিএনপি ভোটে জিতে যাবে বলেই মনে হলো। জামাতে ইসলামকে যারা ক্ষমতায় আনতে চেয়েছিলেন তাদের মধ্যে মতদ্বৈধতায় শেষ পর্যন্ত পাশা উল্টে গেলো।
ভারত শিরদাঁড়া সোজা রেখে বলেছে কোন উগ্র মৌলবাদী শক্তির হাতে দেশ যাতে চলে না যায় সেদিকে স্পষ্ট মতামত ব্যক্ত করায় পরিস্থিতি পাল্টে যায়। গত সতের মাসে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল হারেহারে টের পেয়েছে ভারতকে বাদ দিয়ে ভারত বিদ্বেষকে উস্কে ক্ষমতায় টিকে থাকা যাবেনা। যারজন্য নির্বাচনী ক্যাম্পেইনে কোন রাজনৈতিক দল ভারত বিদ্বেষ নিয়ে একটি কথাও বলেনি। এটাই ভারতের সাফল্য। গুলি-বন্দুক ছাড়া ভারত বুঝিয়ে দিয়েছে ভারতের সেভেন সিস্টার্স এবং চিকেন নেক দখলের কথা বলে যতোই ভারত বিদ্বেষকে উস্কে দেয়া হোক না কেন দিন শেষে ভারতই বাংলাদেশের কাছে অন্ধের যষ্টি। ফলে ভারতের মতামতকে যথাযথ সম্মান জানিয়ে মেটিকুলাস ডিজাইনের নির্বাচন থেকে অনেকে ফিরে এসেছে। তারপরও সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছেনা।
বাংলাদেশে এযাবৎকালে যত নির্বাচন হয়েছে তার প্রতিটি নির্বাচনে ভোট কেন্দ্র দখল কারচুপি সিল মারা ইত্যাদি অনিয়ম একটি প্রথাগত ব্যবস্থায় পরিনত হয়েছে। সুতরাং এই নির্বাচনে এসব কিছু হবেনা যারা ভাবছেন তারা ভাবের ঘরে চুরি করছেন। বরং এবার চুরি না হয়ে ডাকাতি হয়েছে। যেখানে যার জোর সেখানে সেই জয়লাভ করবে এটা নিশ্চিত। আওয়ামী লীগের অবর্তমানে পেশীশক্তির নিরিখে বিএনপি জামাতে ইসলামের থেকে অনেক এগিয়ে। ফলে বিএনপি জয়লাভ করবে এতে কোন সন্দেহ নেই।
ভারত নীতিগত ভাবে প্রহসনের নির্বাচনে বিশ্বাস করেনা যারজন্য কারচুপি করে কোন রাজনৈতিক দলকে জিতিয়ে আনার বিপক্ষে তারা কড়া মনোভাব পোষণ করাতেই পাশা উল্টে যায়।
জামাতে ইসলাম বুঝতে পাচ্ছে জনসমর্থন না নিয়ে ক্ষমতায় গেলে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। এখন পরিস্থিতি যতই অনুকূলে থাকুক বা নিজেদের যতই সৎ নিষ্ঠাবান বলে প্রচার করে থাকুক না কেন পরিস্থিতি উল্টে যেতে সময় লাগবেনা।
বিবিসি যতই আওয়ামী লীগের সমর্থন ৯% এর কথা বলুক না কেন গত সতের মাসে বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে ভালো মন্দের বিচার করে নিয়েছে। এবং এই বিচারধারা যে একদিন সামনে আসবে তখন কারো পালানোর পথ থাকবেনা।
তবে অন্যান্য নির্বাচনের মতো এবারো দেশের অনেকাংশে ভোটের ফলাফলের দায় গিয়ে পড়বে হিন্দু সম্প্রদায়ের উপর। এতে হিন্দুদের উপর অত্যাচার বাড়িঘর দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটবে। পরিস্থিতি আয়ত্বের বাইরেও চলে যেতে পারে। যারজন্য নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করার জন্য হিন্দু সম্প্রদায়কে কঠোর সতর্কতা অবলম্বন করার পরাপর্শ দিচ্ছি। দেখা যাক পরিস্থিতি ও ভোটের ফলাফল কোন দিকে যায়।


এ ক্যটাগরির আরো খবর..