× Banner
সর্বশেষ
জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার

মক্কা ও মদিনায় মসজিদের বাইরে জুমার নামাজ পড়া ও ভেতরে ঢোকা বন্ধ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ মার্চ, ২০২০
মক্কা ও মদিনায়

মক্কা ও মদিনায় মসজিদের বাইরে নামাজ নিষেধ এমনকি ভিতরে ঢোকা ও নিষেধ করলো সৌদি আরব সরকার। বিশেষ করে শুক্রবার জুমার দিনে এটা কর্যকর করা হবে।

মক্কা ও মদিনার মসজিদুল হারাম ও মসজিদে নববির বাইরের প্রাঙ্গণে নামাজ আদায় ও ঢুকতে বারণ করে দিয়েছে সৌদি।

আজ শুক্রবার সকালে জেনারেল প্রেসিডেন্সি অব গ্রান্ড মস্ক অ্যান্ড প্রফেট অ্যাফেয়ার্স ঘোষণা দিয়েছে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, কর্তৃপক্ষ, নিরাপত্তা ও স্বাস্থ্য সংস্থাগুলো দুই মসজিদের বাইরের প্রাঙ্গণে লোকজনের প্রবেশ ও নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০ মার্চ শুক্রবার থেকে এটা কার্যকর করা হবে।

এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সবার সহযোগিতা চেয়ে আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র বলেন, ভ্রমণকারীদের সচেতনতা ও সহযোগিতাই এই পদক্ষেপ বাস্তবায়ন সফল করতে পারবে।

প্রাণঘাতী করোনাভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত ২৭৪ জন আক্রান্ত হয়েছেন।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। প্রতিটি নাগরিক ও বাসিন্দা যাতে চিকিৎসা, খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পায়, তা নিশ্চিত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..