× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

ডেস্ক

মওলানা ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
মওলানা ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী

আজ ১২ ডিসেম্বর ২০২২, সোমবার, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে সংগঠনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তগণ মজলুম জননেতা মওলানা ভাসানীর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মওলানা ভাসানী উপমহাদেশে রাজনীতির এক উজ্জল নক্ষত্র। তিনি আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার বজ্রকণ্ঠ ছিল সদা সোচ্চার। এই অগ্নিপুরুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের মহান স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে মওলানা ভাসানীই প্রথম বাংলাদেশকে স্বাধীনতার কথা বলেছিলেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী কোন সরকারই মওলানা ভাসানীকে যথাযথ মূল্যায়ন করেনি। বক্তাগণ পাঠ্য বইয়ে মওলানা ভাসানীকে যথাযথভাবে উপস্থাপন এবং মওলানা ভাসানীর মৃত্যুদিবস ১৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, সদস্য বাবুল বিশ্বাস, রফিকুল ইসলাম আসাদ, মোশারফ হোসেন, জাহাঙ্গীর কবির, সুলতান আলম মল্লিক,কাজী মোঃ নজরুল ও কোহিনুর আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মওলানা ভাসানী এমন একজন নেতা যিনি উপমহানদেশের রাজনীতিকে অভিজাত শ্রেণীর বৈঠকখানা থেকে বের করে সাধারণ মানুষের কাছে ছড়িয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..