নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শহরের গরমুলিয়া ব্রীজের নীচ থেকে যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, লাশ সনাক্ত নিয়ে রহস্যের সৃষ্টি!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে: নবীগঞ্জ শহরের পার্শ্ববর্তী শাখা বরাক নদীর উপর গরমুলিয়া ব্রীজের নীচ থেকে অজ্ঞাত এক যুবতীর অর্ধগলিত লাশ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। লাশের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা যাচ্ছে, নবীগঞ্জ পৌর শহরের শিবপাশা ধানসিঁড়ি আবাসিক এলাকা থেকে ৩/৪ দিন পূর্বে নিখোঁজ হওয়া তরুনী তন্নী রায়ের লাশ হতে পারে এটা ।  লাশ সনাক্ত নিয়ে নবীগঞ্জ শহরে রহস্যের সৃষ্টি হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ থেকে ধারনা করা যাচ্ছে ঐ যুবতীকে গণধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

জানাযায়, গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় গরমুলিয়া ব্রীজের নীচে একটি বস্তা বন্ধি অবস্থায় পানিতে ভাসমান দেখে স্থানীয় জনতার সন্দেহ হলে বস্তাটি তীরে নিয়ে এসে খুলে দেখা যায় বস্তার ভেতরে হাত- পা বাঁধা অবস্থায় এক  যুবতীর লাশ। লাশের বস্তার মধ্যে বড় একটি পাথর ও বেশ কয়েকটি ইট ছিল। লাশের পড়নে ছিল সাদা পায়জামা, গায়ে লাল খয়েরি জামা ও  গলায় স্বর্নের চেইন। লাশটি  বিদ্যূতের  তার দিয়ে বাধাঁ ছিল।

স্থানীয় জনতা ঘটনাটি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে  নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে  গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। লাশের চেহারা বিকৃত হওয়ায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তবে নবীগঞ্জ পৌর শহরের শিবপাশা ধানসিঁড়ি আবাসিক এলাকার বিমল রায়ের কলেজে পড়–য়া কন্যা তন্নী রায় (১৮) ৩/৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন তাকে না পেয়ে নবীগঞ্জ থানায় একটি জিডি এন্ট্রি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামের  কাচামাল ব্যবসায়ী কানু রায়ের পুত্র রানু রায়ের সাথে ঐ যুবতীর প্রেমের সর্ম্পক ছিল। এই প্রেমের সর্ম্পক থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে তারা ধারনা করছেন।

নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান বলেন, এখন পর্যন্ত লাশের  পরিচয়  সনাক্ত করা যায়নি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। লাশটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।