× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ভয়াবহ অগ্নিকান্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি পরিবারের ৫০ টি আধাপাকা ঘর পুড়েগেছে।

২২মে (রোববার) সকালে উপজেলার বেংহারী ইউনিয়নের পাহাড়ডাঙ্গা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ সময় ঘরের আসবাপত্র, নগদ টাকা, ধান- চালসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

খবর পেয়ে পঞ্চগড় জেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই এলাকার সফিকুল ইসলামের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই পার্শবর্তী রেজাউল, জসিম, আজিজার, ময়নুল, সফুল, সিরাজুলসহ পাশের বেশ কয়েকটি বাড়ীতে আগুণ ছড়িয়ে পড়লে ১৫টি পরিবারের সবকিছুই পুড়ে ছাই
হয়ে য়ায়।

উপজেলা নির্বাহী অফিসার আবু আওয়াল ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি নগদ টাকা এবং ৩০ কেজি করে চাউল বিতরণসহ প্রত্যেক পরিবারকে দুইটি করে কম্বল এবং শুকনো খাবারের ব্যবস্থা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার গুলো আগুন লাগার ফলে সর্বশান্ত হয়ে গেছে। আগুনে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..