× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

উপকূলে ভেসে আসল কাটা মাথা কঙ্কাল ভর্তি ভয়ঙ্গকর ভুতুড়ে জাহাজ

admin
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

জাপানের একটি দ্বীপের কাছে উপকূলে ভেসে এসেছে কাঠের এক ‘ভুতুড়ে জাহাজ’। যার মধ্যে বেশ কয়েকটি মানুষের কাটা মাথা এবং দেহের কঙ্কাল রয়েছে। আর এই ভূতুড়ে জাহাজ নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে জাপানে। কোথা থেকে এল এই জাহাজ। কাটা মাথা এবং কঙ্কালগুলিই বা কার তা নিয়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে সে দেশে। ভূতুড়ে এই জাহাজের পাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে। তবে মনে করা হচ্ছে, ভূতুড়ে এই জাহাজটি উত্তর কোরিয়া থেকে ভেসে এসেছে।

ছোট কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই জাহাজটি। জাপানের সাডো দ্বীপের কাছে ভেড়ার পর এটি থেকে দুটি মানুষের মাথা এবং অন্তত ৫ জন মানুষের দেহ পাওয়া গিয়েছে বলে সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন এক উপকূলরক্ষী। শনিবার সকাল সাড়ে নটার দিকে রহস্যময় এই জাহাজটিতে মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন উপকূলরক্ষী কেই চিনান। তবে জাহাজটিতে জীবিত কাউকেই পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তাহলে দেহ এবং কাটা মুণ্ডু গুলি রেখে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে জাহাজটিকে। যদিও মাথা দুটি জাহাজে থাকা পাঁচটি দেহেরই নাকি অন্য কোনও মানুষের তাও এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

কোরিয়ান অক্ষর এবং নম্বর লেখা এই রহস্যময় জাহাজটি প্রথম এক পুলিশ আধিকারিকের চোখে পড়েছিল শুক্রবার বিকেলে। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় জাহাজটিতে তারা ঢোকেন শনিবারে। মানুষের দেহাবশেষ কোথা থেকে এল এবং কিভাবে তারা মারা গেল তা জানতে তদন্ত চলছে। জাপানি উপকূলরক্ষীদের ধারণা, উত্তর কোরিয়া থেকেই জাহাজটি এসেছে। কারণ, জাপান সাগর থেকে উত্তর কোরিয়ার দূরত্ব মাত্র ৫শ’ মাইল। তাছাড়া, মৃতদেহগুলোর কাছে উত্তর কোরীয় সিগারেট এবং কোরিয়ান অক্ষর লেখা লাইফ জ্যাকেটও দেখা দিয়েছে বলে জানিয়েছে জাপান প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..