× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় সড়ক দূর্ঘটনায় তিন অটোরিক্সা যাত্রী নিহত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলায় বাসচাপায় দুই অটোরিক্সার তিনযাত্রী নিহত হয়েছেন। এসময় আরো পাচঁ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ঘূইংগারহাট নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)। তারা সদরেরর কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিক্সার তিন যাত্রীর মৃত্যু হয়। এসময় আরো পাচঁযাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ঘাতক বাসটি আটক করেছেন। তবে দূর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..