× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

ভোলায় সদ্য গঠিত বিএনপি’র সদর উপজেলা কমিটি অবৈধ-জেলা সম্পাদক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলা বিএনপি’র সাবেক কমিটি ভেঙ্গে ১০ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন অবৈধ বলে প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন। বৃহস্পতিবার(২৫অক্টোবর) জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুনুর রশিদ টট্রুমেন স্বাক্ষরিতএক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রবিাদ জানান।

তিনি বিজ্ঞপ্তিতে বলেন গত ৫ আক্টোবর আসিফ আলতাফকে আহবায়ক ও হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে গঠিত ১০ সদস্য বিশিষ্ট ভোলা জেলা সদর বিএনপি’র আহবায়ক কমিটিকে অবৈধ উল্লেখ করে সাবেক কমিটি বহাল থাকাবে ঘোষনা দিয়েছেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, ৩১ আগস্ট তারিখ হতে রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে প্রায় দেড় মাসের অধিক কারাভোগ করেন। তার অনুপস্থিতে জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর ও যুগ্ম-সম্পাদক হুমায়ন কবির সোপান ভোলা সদর উপজেলা কমিটি ভেঙ্গে নতুন আহবায়ক কমিটি গঠন করে। আহবায়ক কমিটি জেলা বিএনপি’র সভাপতি ও যুগ্ম-সম্পাদক অনুমোদন দেন।

যা দলীয় গঠনতন্ত্র বিরোধী। এছাড়াও আগামী নির্বাচন ও আন্দোলন সংগ্রামের বিবেচনা করে, স্থানীয় উপজেলা/অন্যান্য কমিটি ভাঙ্গন পুন:গঠন অথবা সংযোজন বিয়োজনে কেন্দ্রীয় বিএনপি’র নিশেধাজ্ঞা আছে। তাই উল্লেখিত বিষয় বিবেচনা করে পূর্বের কমিটি বহাল ঘোষনা দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..