× Banner
সর্বশেষ
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ

ভোলায় মা ইলিশ শিকারের অপরাধে গ্রাম পুলিশ সহ ১১ জনের জেল-জড়িমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥   ভোলায় মা ইলিশ শিকারের অপরাধে ৫জন গ্রাম পুলিশ(দফাদার)সহ ১১জনকে জেল-জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. কাওছার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার মো. ইউছুফ, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মোশারেফ হোসেন (হেজু), ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মন্নান, ৩ নং ওয়ার্ডের গ্র্রাম পুলিশ মো. হেলাল ও ৫ নং ওয়ার্ডের গ্রাম পুুলিশ মো. লোকমান হোসেন। বাকিরা হলেন- সদর উপজেলার মো. নুরউদ্দিন, মো. ইউছুফ, মো. অহিদ ও মো. ইব্রাহীম ও দিন মোহাম্মদ ও জসিম নামের ২ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের একটি টিম ভোলার মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় মেঘনা নদীর ভোলার খাল পয়েন্ট থেকে একটি ট্রলারে ৫জন গ্রাম পুলিশকে পোশাক পরিহিত অবস্থায় মাছ ও জালসহ আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১০ কেজি মা ইলিশ ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধকালীন নদীতে জেলেদের দিয়ে মাছ ধরানো এবং জেলেদের থেকে জাল-মাছ নিয়ে যাওয়া সহ নানা অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রাম পুলিশ ছাড়াও অভিযানে আরও ৬ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ গ্রাম পুলিশ ও ৪ জেলেকে ১বছর করে কারাদ- ও দুই জেলেকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন সময়। এসময় মেঘনা- তেঁতুলিয়াসহ সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..