× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ভোলায় বাস-লরির চাপায় প্রাণ হারালো এক কিশোর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

 ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার ইলিশা ফেরী ঘাট এলাকায় ট্রাক চাপায় তুহিন (১২) নামের এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার(১৫জানুয়ারী) সকাল পৌনে ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত তুহিন তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুল হকের ছেলে । স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১০টার দিকে তুহিন তার মায়ের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তজুমদ্দিন থেকে বাসে করে ইলিশা ফেরীঘাট আসেন। ঘাটে এসে বাসটি থামলে তুহিন বাস থেকে নেমে বাসের বক্সে থাকা ব্যাগ বের করতে যায়। এসময় চালক বাসটিকে সামনে আগালে পাশে দাড়িয়ে থাকা লরি ও বাসের মাঝে চাপা পরে তুহিন ঘটনাস্থলেই মারা যায়।

ইলিশা ফাড়ির পুলিশ ইনচার্জ (এসআই) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..