“আমার টাকায় আমার সেতু বাংলাদেশর পদ্মা সেতু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষে যশোরে আনান্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল সাড়ে তিনটায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
শোভাযাত্রাটি পুলিশ সুপার কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী থানায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রারয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরসভার মেয়র হায়দান গণি খান পলাশ, জেলা শিক্ষা অফিসার গোমাল আযম, উপজেলা চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহম্মেদ চৌধুরী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, যশোরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আনান্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।



