× Banner
সর্বশেষ
নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর – তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে ব্যাপক চাহিদা ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা

ভোলায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে প্রতারক চক্রের ৩সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের আবিদ ফার্মেসির মালিক মো. আলাউদ্দিন ও একই এলাকার বাসিন্দা রাছেল এবং বাবুল।

জানাযায়,এক ইরাক প্রবাসীর নির্যাতনের করে ভিডিও দেখিয়ে তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রয়েছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ইরাক প্রবাসী মো. মামুনকে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকার মঞ্জু নামের এক প্রতারকের সহযোগীরা ইরাকে আটকে রেখে নির্যাতন করে এবং মামুনের পরিবারকে ইমুর মাধ্যমে ভিডিও কল করে ওই নির্যাতনের ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় দুই লাখ টাকা হাতিয়ে নেয় মঞ্জু, রাছেল, বাবুল ও আলাউদ্দিন।

দুই লক্ষ টাকা নেওয়ার পরও আবার এই চক্রটি আবারও মামুনের পরিবারের কাছে নতুন করে টাকা দাবি করে। পরে মামুনের ভাই সবুজ মাদারীপুরের কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বোরহনাউদ্দিন ও কালকিনি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার থেকে বিকাশের দোকানদার আলাউদ্দিন, বাবুল ও রাসেলকে আটক করে এবং এর সাথে জড়িত মঞ্জুকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ।

এদিকে অভিযোগ রয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের আবিদ ফার্মেসির মালিক মো. আলাউদ্দিন কয়েকটি প্রতারক চক্রের সাথে মিশে তার দোকানের বিকাশের মাধ্যমের টাকা লেনদেন করে আসছে। এমনটি তিনিও ওই প্রতারক চক্রের একজন অন্যতম সক্রিয় সদস্য। ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রতারণার ও অপকর্মের সাথে জড়িত রয়েছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)মু. এনামুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক চক্রের৩ সদস্যকে আটক করা হয়েছে। এদের তথ্যের ভিত্তিতে বাকীদেরও আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..