ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৭০ মণ জাটকা জব্দ

ভোলা প্রতিনিধি॥  ভোলার ভেলুমিয়া এলাকার তেতুঁলিয়া নদীতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৭০ মণ জাটকা মাছ জব্দ করা করেছে।
শুক্রবার(১৮জানুয়ারী) ভোরে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ভেলুমিয়া এলাকা থেকে একটি ট্রলারে করে জাটকা বরিশালে পাচার হওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করে। তবে এর সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাকের আটক করা যায়নি। জব্দকৃত জাটকা মৎস্য অফিসার ও প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার নুরুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি তাদের নিয়মিত অভিযানের অংশ,তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।