× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভোলা-৪ আসনে বিএনপি’র প্রার্থী নাজিম উদ্দিন আলমের বাসা ভবনে হামলা,ভাংচুর

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

ভোলা অফিস॥ ভোলার-৪ আসনের বিএনপি’র মনোনীত(ধানের শীষ)প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ নাজিম উদ্দিন আলমের বাস ভবনে হামলা,ভাংচুর ও লুটপাট হয়েছে।

রোববার(৯ডিসেম্বর)রাত সাড়ে ৮টার দিকে এ হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ¦ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে চরফ্যাশন আ’লীগের হেলমেট বাহিনী ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অস্ত্রসহকারে মিছিল নিয়ে এসে বিএনপি’র প্রার্থী নাজিম উদ্দিন আলমের বাস ভবনে হামলা করে গেইট ভেঙ্গে,দরজা,জানালা ভেঙ্গে বাসায় ডুকে প্রতিটি রুমের দরজা,জানালা ও বাসায় থাকা সকল প্রকার আসবাসপত্র ভাংচুর ও মূল্যাবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পুলিশের উপরও হামলা করে এবং পুলিশ কর্মকর্তাদের দুটি মটরসাইকেল ভাংচুর করে। এ সময় পুলিশ লাটিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..