× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

‘কর সন্ত্রাস’-এর অভিযোগ কংগ্রেসের, ভোটের প্রচারের পর্যাপ্ত অর্থ নেই

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

লোকসভা ভোটের আগে এমনিতেই অর্থ সংকটে ভুগছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। এর মাঝেই আয়কর দপ্তর নোটিশ দিয়েছে ১ হাজার ৮০০ কোটি রুপির। এতে কোমর ভেঙে যাওয়ার অবস্থা কংগ্রেসের। নতুন এই কর নোটিশকে ‘কর সন্ত্রাস’ বলছে দলটি। কংগ্রেস নেতারা জানিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত থাকায় ভোটের প্রচার চালানোর মতো পর্যাপ্ত অর্থ নেই দলটির কাছে।

আয়কর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত আয়কর-সংক্রান্ত রিটার্ন পর্যালোচনা করেই কংগ্রেসের কাছে টাকা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। বকেয়া কর, তার সুদ এবং জরিমানার অঙ্ক মিলিয়েই ওই বিপুল অঙ্কের টাকা চাওয়া হয়েছে। ১৩ মার্চ আয়কর আপিল ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে কংগ্রেসের আবেদন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। এর পরই ধারাবাহিকভাবে পদক্ষেপ শুরু করেছে আয়কর দপ্তর। ওই নির্দেশের পর কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলতি মাসে ১৩৫ কোটি টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ করেছে দলটি।

নতুন আয়কর দপ্তরের নোটিশ পেয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিজেপি আয়কর আইনের গুরুতর লঙ্ঘন করেছে। তাদের কাছে ৪ হাজার ৬০০ রুপি জরিমানা চেয়ে আয়কর নোটিশ পাঠানো উচিত।

এ সময় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ জানান, কংগ্রেসের কাছে ১ হাজার ৮২৩ কোটি ৮ লাখ রুপি চেয়ে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। লোকসভা ভোটের আগে বিজেপি ‘কর সন্ত্রাস’ শুরু করেছে। তারা বিরোধীদের আর্থিকভাবে পঙ্গু করে দিতে চায়। অন্যদিকে রাহুল গান্ধী বলেছেন, যারা গণতন্ত্র ধ্বংস করেছে, সরকার পরিবর্তন হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জয়রাম বলেন, আমরা এই নোটিশে ভয় পাব না। বিজেপির বিরুদ্ধে আরও প্রবলভাবে প্রচারে নামব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল নির্বাচনী বন্ডের মাধ্যমে ৮ হাজার ২০০ কোটি টাকা পেয়েছে। সুপ্রিম কোর্ট ওই বন্ডকে অসাংবিধানিক বলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..