× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভেসে যাবে সরকার -রিজভী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
এনামুক হক এনামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভেসে যাবে সরকার। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৫ জুলাই) মগবাজারে কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুক হক এনামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি: সময় সংবাদ

সোমবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারে কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুক হক এনামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহেতুক গালাগালি করেছেন। ঢালাওভাবে আন্দোলকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতি’ বলে নিন্দা করেছেন।

‘রাগ করে ২০১৮ কোটা বাতিল করেছি- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন। দেশের আদালত আজ প্রধানমন্ত্রীর শাড়ির আঁচলে বন্দি’, যোগ করেন রিজভী।

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগকে সরকার লেলিয়ে দিয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এ আন্দোলনে ক্ষমতাসীনরা ভেসে যাবে, তাদের সিংহাসন উড়ে যাবে।’

গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলেও জানান রুহুল কবির রিজভী।


এ ক্যটাগরির আরো খবর..