× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ভেনেজুয়েলা থেকে ১৪ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন প্রত্যাখ্যান করে দেশটি থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে লিমা গ্রুপ। সোমবার এক বিবৃতিতে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা জানায় ওই গ্রুপের দেশগুলো। গ্রুপটির সদস্য দেশগুলো হচ্ছে পেরু, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, সান্তা লুসিয়া, কানাডা, কলম্বিয়া, হন্ডুরাস, চিলি, কোস্টারিকা, গায়ানা ও গুয়াতেমালা। খবর বিবিসি, রয়টার্স।

বিবৃতিতে বলা হয়েছে, তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন বৈধ বলে স্বীকৃতি দেয়নি। নির্বাচনের একদিন পরেই এই পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

রোববার এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় সকল বিরোধীদলই নির্বাচন বর্জন করেছে। এছাড়া প্রধান বিরোধীদল নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে। তারা নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে। নির্বাচন প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রও। এর একদিন পরই ভেনেজুয়েলা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে লিমা গ্রুপ।

এক বিবৃতিতে লিমা গ্রুপ জানায়, তারা ভেনেজুয়েলার থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেবে। পাশাপাশি সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দেশটিতে নিযুক্ত তাদের সকল কূটনীতিকদের নিজদেশে ফিরিয়ে আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..